রাশিফল

আজকের রাশিফল ৩১ অগস্ট ২০২৬

আজ আপনার দিনটি কেমন কাটবে? কর্মক্ষেত্র, ব্যবসা, অর্থ, স্বাস্থ্য, প্রেম এবং পারিবারিক জীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য? মেষ থেকে মীন—সব ১২টি রাশির আজকের বিস্তারিত ভাগ্যফল জানতে নিচে দেওয়া PDFটি পড়ুন। আপনার রাশি অনুযায়ী আজকের সম্ভাব্য শুভ-অশুভ পরিস্থিতি সম্পর্কে জেনে নিন।

মেষ রাশি

আজকের রাশিফল

আজকের দিন মেষ রাশি ৩১ অগস্ট, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন dailyalart.in রাশিফলে।

আজকের দিন

ভাল জিনিসের প্রতি আগ্রহী হবেন। যাঁরা শিল্পের সঙ্গে যুক্ত তাঁদের আর্থিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার স্থান শুভ। অফিসের পরিকল্পনাগুলিতে বসের পূর্ণ সমর্থন আশা করতে পারেন। মেজাজ খুব ভাল থাকবে। প্রি়য়জনকে কোনও বিশেষ উপহার দিতে পারেন। নিজের জন্য সময় বার করুন।

সম্পদ: আর্থিক সমস্যা থাকবে না।

পরিবার: পরিবার নিয়ে বেশ আনন্দে কাটবে।

সম্পর্ক: কোনও সম্পর্কে খুব বেশি আবেগপ্রবণ হওয়া ঠিক হবে না।

পেশা: জীবিকার বিষয়ে একটু চাপ থাকবে।

শুভ সংখ্যা১৬
শুভ দিকপূর্ব
শুভ রত্নলাল প্রবাল
শুভ রংলাল

বৃষ রাশি

আজকের দিন বৃষ রাশি ৩১ অগস্ট, ২০২৬

বিয়ের ব্যাপারে যোগাযোগ আসার সম্ভাবনা। শেয়ারে ঠান্ডা মাথায় বিনিয়োগ করুন। বসের সঙ্গে কেমন আচরণ করবেন সে বিষয়ে সতর্ক থাকুন। কিছু বলার দরকার হলে ভেবেচিন্তে বলুন। আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিল্পীরা প্রত্যাশামতো উপার্জন করতে পারবেন না। বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে আলোচনা।

সম্পদ: কর্মে বাধা আসায় উপার্জন কমে যাবে।

পরিবার: স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে।

সম্পর্ক: পুরনো অশান্তিতে সম্পর্ক নষ্ট হবে।

পেশা: কাজে বিশেষ যত্নশীল হন।

শুভ সংখ্যা৪৬
শুভ দিকপশ্চিম
শুভ রত্নসাদা প্রবাল
শুভ রংসাদা

মিথুন রাশি

আজকের দিন মিথুন রাশি ৩১ অগস্ট, ২০২৬

আজকের দিন: সন্তান আগমনের খবর নববিবাহিতদের পরিবারে খুশি নিয়ে আসবে। একতরফা ভাবে ভালবাসেন যাঁকে, তাঁর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। কোনও কাজের জন্য নিজেকে একটু অপরাধী বলে মনে করবেন। ব্যবসায় কোনও ভাল খবর আসতে পারে। শারীরিক ক্লান্তি বোধ করতে পারেন। কোনও পরিচিত ব্যক্তি সময় ব্যয় করতে পারেন।
সম্পদ: নতুন কর্মের জন্য সম্পদ বৃদ্ধি।

পরিবার: বাড়ির কারও কাছ উপহার পেয়ে আনন্দ। 

সম্পর্ক: শিক্ষকের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।

 পেশা:জীবিকায় কোনও বিশেষ ফল হবে না।

শুভ সংখ্যা১০
শুভ দিকপশ্চিম 
শুভ রত্নপান্না 
শুভ রংসবুজ 

কর্কট রাশি

আজকের দিন কর্কট রাশি ৩১ অগস্ট, ২০২৬

স্ত্রীর সঙ্গে দীর্ঘ দিন ধরে চলা বিবাদ মিটে যাবে। কাজে জোর দিন। ব্যবসার প্রয়োজনীয় বিষয়ে সতর্কতা দেখান। পেশাতে সময় মেনে চলা এবং সেবা সংক্রান্ত কাজে বেশি মনোযোগ দিন। বাবার জন্য কোনও চিকিৎসকের সঙ্গে আলোচনা। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রতিবেশীর কোনও উপকারের জন্য পাড়ায় সুনাম বাড়তে পারে।

সম্পদ: পুরনো পাওনা আদায় হতে পারে।
সম্পর্ক: হঠাৎ করে কোনও ঝামেলা হতে পারে।
পরিবার: কোনও জিনিস নিয়ে ভাইবোনে অশান্তি।
সম্পদ: কর্মস্থানে মেজাজ ঠিক থাকবে না।

শুভ সংখ্যা৭৬
শুভ দিকদক্ষিন
শুভ রত্নমুক্তা
শুভ রংসাদা

সিংহ রাশি

আজকের দিন সিংহ রাশি ৩১ অগস্ট, ২০২৬

অফিসে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। ঠান্ডার জন্য সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোন। কর্মচারীরা একটু মনোযোগ দিয়ে কাজ করবেন। অতিরিক্ত খরচের দিকে নজর দিন। শিক্ষার্থীরা শুভ ফল পাবেন। ব্যবসায় আয় ভাল হওয়ার সম্ভাবনা। শেয়ারে বিনিয়োগের জন্য অভিজ্ঞদের কথা শুনুন। প্রতিবেশীর সঙ্গে কথা বলার সময় সতর্ক থাকুন।

সম্পদ: বাড়ির দামি কোনও জিনিস নষ্ট হতে পারে।

সম্পর্ক: অতিথিদের জন্য মনঃকষ্ট বাড়বে।

পরিবার: কোনও সম্পর্কে যদি সমস্যা আসে, মাথা ঠান্ডা রাখুন।

পেশা: ব্যবসায় দ্বিগুণ লগ্নি হবে।

শুভ সংখ্যা৩৮
শুভ দিক পূর্ব 
শুভ রত্ন চুনি
শুভ রং কমলা


কন্যা রাশি

আজকের দিন কন্যা রাশি ৩১ অগস্ট, ২০২৬

নিজের কর্মক্ষমতা বজায় রাখার চেষ্টা দরকার। ব্যবসায় খুব ভাল চিন্তাভাবনা নিয়ে কাজ করুন। কর্মক্ষেত্রে সবাই আপনার বুদ্ধির দ্বারা প্রভাবিত হবে। শিল্পীরা তাঁদের কাজের জন্য কঠোর পরিশ্রমী হবেন। কোনও প্রেমের প্রস্তাব পাবেন। কাজ এবং বাড়ির সমন্বয় বজায় রাখার চেষ্টা করুন নাহলে সংসারে বিবাদ আসতে পারে। কাজে সর্বোচ্চ সময় দিন।

সম্পদ: বাড়িতে খুব দামি জিনিস কেনার জন্য খরচ।

সম্পর্ক: পরিবারের মানুষদের জন্য খরচ বাড়তে পারে।

পরিবার: কেউ আপনাকে হিংসা করতে পারে।

পেশা: ব্যবসায় বেশ লাভের আশা রাখতে পারেন।

শুভ সংখ্যা৩৬
শুভ দিক দক্ষিণ
শুভ রত্ন পান্না
শুভ রং  সবুজ 

তুলা রাশি

আজকের দিন তুলা রাশি ৩১ অগস্ট, ২০২৬

সকালের দিকে ব্যবসা খুব ভাল যাবে। গুরুদেবের কথা শুনে নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রের কোনও বিষয় নিয়ে দিনভর চিন্তায় থাকবেন। নববিবাহিতেরা সামর্থ্য অনুযায়ী সংসারে দায়িত্ব পালন করতে পারবেন। বন্ধু এবং সঙ্গীরা সহযোগিতামূলক হবে। সন্তানের প্রতি একটু নজর দেওয়ার দরকার।

সম্পদ: জমানো অর্থ খরচ হতে পারে।

পরিবার: কোনও কারণে পারিবারিক দিকে চিন্তা বৃদ্ধি পেতে পারে।

সম্পর্ক: নিজের কেউ দূরে যেতে পারে।

পেশা: কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি।

শুভ সংখ্যা৮৭
শুভ দিক দক্ষিণ
শুভ রত্ন  হিরে
শুভ রংসাদা 

বৃশ্চিক রাশি

আজকের দিন বৃশ্চিক রাশি ৩১ অগস্ট, ২০২৬

আত্মীয়েরা সহযোগিতা করায় খুব আনন্দ হবে। চায়ের ঠেকে তর্কে জড়াবেন না হাতাহাতি হওয়ার আশঙ্কা। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়ান। কোনও বিনিয়োগের বিষয়ে তাড়াহুড়ো করবেন না। স্ত্রীর সঙ্গ মনোবল বাড়াবে। তথ্যের আদান-প্রদান নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের একটু চাপ থাকবে।

সম্পদ: নিজের চেষ্টায় আর্থিক উন্নতি হবে।

পরিবার: প্রিয় কোনও জিনিস নিয়ে পরিবারে অশান্তি হতে পারে।

সম্পর্ক: বন্ধুত্বের সম্পর্কে ছেদ আসতে পারে।

পেশা: জীবিকা বদলানোর সম্ভাবনা।

শুভ সংখ্যা৪৬
শুভ দিক উত্তর পূর্ব
শুভ রত্ন পান্না
শুভ রং  লাল 

ধনু রাশি

আজকের দিন ধনু রাশি ৩১ অগস্ট, ২০২৬

কাজের ক্ষেত্রে সময়ের সদ্ব্যবহার করুন। ব্যবসায় ধারাবাহিকতা বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের একটি ভাল অংশ সঞ্চয় রাখা দরকার। বেকারদের আয়ের উৎস তৈরি হবে। শিল্পীরা কার্যকলাপে আরও ভাল হবেন। গাড়ি চালানোর সময় নিয়ম মেনে চলুন। প্রতিযোগিতায় জয় লাভের সম্ভাবনা প্রবল। সামাজিক কাজের নেতৃত্বে দক্ষতা উন্নত হবে।

সম্পদ: ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি হবে।

পরিবার: অতিথি আগমনে আনন্দ।

সম্পর্ক: সন্তানদের জন্য সম্পর্কের অবনতি।

পেশা: উপার্জনের নতুন পথ খুলতে পারে।

শুভ সংখ্যা৫৭
শুভ দিকদক্ষিণ
শুভ রত্নপোখরাজ
শুভ রংহলুদ

মকর রাশি

আজকের দিন মকর রাশি ৩১ অগস্ট, ২০২৬

ব্যবসা সম্প্রসারণের সুযোগ খুব ভাল পাবেন। শেয়ারে লাভের সুযোগ বৃদ্ধি পাবে তবে একটু সাবধান থাকবেন। স্ত্রীর কাজের প্রচেষ্টায় তাল মিলিয়ে চলা দরকার বিবাদের যোগ আছে। ব্যবসায়িক বিভিন্ন পরিকল্পনায় এগিয়ে যেতে গেলে গুরুজনের সাহায্য নেওয়ার দরকার। পড়াশোনায় মনোযোগ আরও ভাল থাকবে। পেশাদারদের লক্ষ্য অর্জন করতে একটু বেগ পেতে হবে।

সম্পদ: সঞ্চয়ের ক্ষেত্র শুভ।

পরিবার: পরিবারের কারও জন্য বাড়িতে খুশির জোয়ার দেখা দেবে।

সম্পর্ক: প্রেমের দিকে বিশেষ আনন্দ থাকবে।

পেশা: ব্যবসায় খুব বেশি লাভের আশা রাখতে পারেন।

শুভ সংখ্যা৬৬
শুভ দিকঅগ্নিকোন 
শুভ রত্ন নীলা
শুভ রং নীল 

কুম্ভ রাশি

আজকের দিন কুম্ভ রাশি ৩১ অগস্ট, ২০২৬

বিলাসিতার জন্য একটু খরচ বাড়তে পারে। ব্যবসায় লাভ খুব ভাল হবে। মহাজনের সঙ্গে লেনদেনে স্বচ্ছতা বজায় থাকবে। প্রতিযোগিতায় খুব ভাল ফলাফল অর্জন করবেন। অর্থনৈতিক উন্নতির জন্য কর্মচারীদের কোনও উপহার দিতে পারেন। আদালতের কোনও কাজ আপনার পক্ষে থাকবে। সামাজিক কর্মীদের সঙ্গে সংযুক্ত থাকবেন।

সম্পদ: ব্যয়ের ভাগ বেশি দেখা যাচ্ছে।

পরিবার: পারিবারিক আনন্দ বজায় থাকবে।

সম্পর্ক: কর্মচারীদের সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন।

পেশা: চাকরিজীবীদের চাপ রয়েছে।

শুভ সংখ্যা১২
শুভ দিকদক্ষিণ
শুভ রত্নপোখরাজ
শুভ রংহলুদ

মীন রাশি

আজকের দিন মীন রাশি ৩১ অগস্ট, ২০২৬

ব্যবসায়ীদের ক্রেতাদের প্রতি আস্থা বাড়বে। বিভিন্ন প্রচেষ্টার বিষয়গুলি দুপুরের পরে সম্পন্ন হবে। অংশীদারি ব্যবসায় ভাগের অর্থ পাবেন। বেড়াতে যাওয়ার জন্য বন্ধুদের সমর্থন বৃদ্ধি পাবে। কেউ নেশা করার জন্য উস্কানি দিতে পারেন। প্রবীণদের সন্তানের উপর আস্থা বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় মনোযোগ থাকবে। বাড়ির বিষয়গুলি পক্ষে থাকবে। ভ্রমণ এবং বিনোদনের জন্য খরচ বাড়তে পারে।

সম্পদ: বিষয়-সম্পত্তি নিয়ে একেবারেই কোনও সমস্যা থাকবে না।

পরিবার: পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল হতে পারে।

সম্পর্ক: সম্পর্ক নিয়ে চাপ সামান্য হলেও থাকবে।

পেশা: ব্যবসায় খুব বেশি লাভের সম্ভাবনা।

শুভ সংখ্যা৫৮
শুভ দিক উত্তর-পশ্চিম
শুভ রত্নপোখরাজ
শুভ রংহলুদ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button